• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:০৩:৪৪ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

ইটনায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি দিলু আটক

২৭ আগস্ট ২০২৪ দুপুর ০২:৩৪:৩০

ইটনায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি দিলু আটক

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি দেলোয়ার হোসেন দিলুকে  গ্রেফতার করা হয়েছে। মাদক কারবারি দিলু উপজেলার মৃগা ইউনিয়নের আমীরগঞ্জ বাজারহাটি গ্রামের মৃত মেহের আলির ছেলে।

২৭ আগস্ট মঙ্গলবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ইটনা আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদক কারবারি দিলুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ৬ বোতল বিদেশি মদ, ৮০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, মাদক বিক্রির ৬৩ হাজার নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ দিলুকে আটক করা হয়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, দিলু দীর্ঘ দিন ধরেই গোপনে মাদক কারবারি চালিয়ে যাচ্ছে এবং একাধিকবার তাকে মাদকসহ গ্রেফতার হয়েছিলো। সংশ্লিষ্ট থানা হতে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে। দিলু আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা শুরু করেন। এলাকাবাসীর দাবি দিলুকে যেনো আইনের আওতায় রাখা হয়। সেনাবাহিনীর সফল অভিযান শেষে এলাকাবাসীকে জড়ো হয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা যায়।

Ad

অভিযান শেষে সেনাবাহিনী মাদক কারবারি দিলুকে উদ্ধার মালামালসহ ইটনা থানায় হস্তান্তর করেন। ইটনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা শাহাব উদ্দিন এইসব তথ্য নিশ্চিত করেছেন।

সেনা সূত্রে জানা যায়, এই অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে। মাদক কারবারিদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এমন কঠোর অভিযান সামনেও চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us