• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৪২:২৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়ায় তলিয়ে গেছে ৩০ গ্রাম

২২ আগস্ট ২০২৪ সকাল ১১:২৭:০১

ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়ায় তলিয়ে গেছে ৩০ গ্রাম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত ৩০টি গ্রাম পানি উঠেছে। এতে ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। যোগাযোগ বন্ধ হয়ে গেছে আখাউড়া-আগরতলা সড়কে। পানি উঠেছে স্থলবন্দরগামী সড়কে। পানিতে তলিয়ে গেছে পুরো বন্দর এলাকা। বন্ধ রয়েছে ইমিগ্রেশন কার্যক্রম।

বিভিন্ন এলাকায় পুকুর ও কৃষি জমি তলিয়ে গেছে। পানিতে ডুবে সুবর্ণা আক্তার (২৫) নামে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। তিনি বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী। তবে পানিবন্দি মানুষকে সরকার প্রাইমারি স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করেছে প্রশাসন।

স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাত থেকে আখাউড়ায় ভারি বর্ষণ শুরু হয়। সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে স্থলবন্দরের পাশ দিয়ে প্রবাহিত খাল দিয়ে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এতে উপজেলার দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগর, কুসুমবাড়ি, টানোয়াপাড়াসহ অন্তত ৩০টি গ্রামে কমবেশি পানি ঢুকেছে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এছাড়া, উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার এলাকায় জাজি গ্যাংয়ের উপর অস্থায়ী সেতু ভেঙে গেছ। হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙ্গে পানি আসছে উজান থেকে। ইউনিয়নে ১২ শহেক্টর কৃষি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। পানিতে এলাকার প্রায় প্রত্যেকটি পুকুরের মাছ ছুটে গেছে।

দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন জানান, দক্ষিণ ইউনিয়নের ৫/৬টি গ্রামে পানি উঠেছে। আখাউড়া-আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে গেছে। আব্দুল্লাহপুর প্রাইমারি স্কুলে ১৫/২০টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে।

আখাউড়া উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম বলেন, সাড়ে ১২শ হেক্টর কৃষি জমি পানি নিমজ্জিত হয়েছে। এরমধ্যে রুপা আপন ১২০০ হেক্টর। এলাকার প্রায় প্রত্যেকটি পুকুর পানির নিজে ডুবে মাছ ছুটে গেছে।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহী বলেন, উপজেলার ৩০টি গ্রামের ৫২০টি পরিবার পানিবন্দি হয়েছে। পানিবন্দি মানুষকে আশ্রয়ের জন্য প্রাইমারি স্কুল প্রস্তুত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯