• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:০৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে বিএনপির মিলাদ মাহফিল অনুষ্ঠিত

১৭ আগস্ট ২০২৪ সকাল ১১:০৭:২৬

সৈয়দপুরে বিএনপির মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। এছাড়া, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দোয়া মাহফিলে ছাত্রজনতার গণ-আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাও করা হয়।

Ad

১৬ আগস্ট শুক্রবার বিকেলে শহরের শহিদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

Ad
Ad

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাড. ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহিন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, আলহাজ শওকত চৌধুরি, ওলামা দল নেতা ক্বারী মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা এবং ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বলেন, ছাত্র জনতার গণআন্দোলন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। দেশবাসী ১৬ বছরের অপশাসন থেকে মুক্তি পেয়েছে। ৫ আগস্টের পর থেকে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি। এসব হয়েছে গণ-আন্দোলনের কারণে।

বক্তারা বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাঁর ওইসব ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের পাশে দাঁড়াতে হবে। তাদের ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপত্তা দিতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার এ বিজয় ধরে রাখতে হবে। কোথাও কোন বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। এজন্য প্রতিটি এলাকায় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা, থানা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, তাঁতীদলসহ মহিলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ, গ্রেফতার আরও ২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৬

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে নিহত-২
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৪:৫১



Follow Us