• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪১:৩৭ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

খুলনায় বিএনপির ২ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

১০ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫৮:০৫

খুলনায় বিএনপির ২ নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

খুলনা ব্যুরো: হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পাওয়ায় জেলার পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার উপজেলা শ্রীফলতলা ইউনিয়নের পাঁচজন নেতাকর্মীকে শোকজ করা হয়েছে।

১০ আগস্ট শনিবার খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাময়িক বহিস্কারকৃতরা হলেন, পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডল।

এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতীদলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, বিএনপি কর্মী নাসির মেম্বার, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন। তাদেরকে কারণদর্শানো নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২