• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৭:৩৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে এক পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

৯ আগস্ট ২০২৪ বিকাল ০৩:২৬:১৩

রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে এক পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরের ভিতরে ঢুকে বাবা ও দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। তারা হলেন- বাবা আবদুল কদর, আহত কদরের ছেলে মোহাম্মদ মোরশেদ ও আরেক ছেলে মোহাম্মদ রাশেদ। তাদের বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড।

৮ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ রাতের বেলা ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

হামলায় একজনের চোখে ও অন্য দুই জনের হাতে ও মাথায় গুরুতর জখম হয়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

জানতে চাইলে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় পাহাড়ে থাকা সন্ত্রাসীরা এলাকায় আবার ফিরে এসে বেপরোয়া হয়ে পড়েছে। এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জরুরি। নইলে ভবিষ্যতে হতাহতের আশঙ্কা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯