• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২০:৪৭ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি ও বিক্ষোভ

৯ আগস্ট ২০২৪ দুপুর ১২:৩১:৫৯

টাঙ্গাইলে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি ও বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি: থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিচারসহ ১১ দফা দাবিতে টাঙ্গাইলে এক যোগে পুলিশ লাইন্স ও থানায় পুলিশ সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

৮ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে কয়েক হাজার পুলিশ সদস্য এ কর্মবিরতি পালন করেন। সকালে পুলিশ লাইন্সের পুলিশ সদস্যরা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ লাইনসের ব্যারাকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মূল ফটকের কাছে এসে শেষ হয়। পরে পুলিশ সুপার তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন। এ সময় পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।

পুলিশ সুপার গোলাম সবুর বলেন, জেলার সকল পুলিশ সদস্য কর্মবিরতি পালন করছেন। তাদের দাবির সাথে আমি একমত পোষণ করছি। এছাড়া তিনি সকল পুলিশ সদস্যদের দেশের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধের তাগিদ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫






Follow Us