• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১১:২২ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

১৮ জুলাই ২০২৪ বিকাল ০৩:১৭:৩১

রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার মেডিকেল মোড় এলাকার সড়কে অবস্থান নিয়ে এ আন্দোলন শুরু করলে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেস্টা করলে কয়েক দফা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ আন্দোলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেয়। শিক্ষার্থীদের সাথে কয়েকটি প্রষ্ঠানের শিক্ষকরাও একাত্মা ঘোষণা করেছে।

আরও পড়ুন

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এছাড়া জান-মালের যাতে কোন ক্ষতি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার বিষয়ে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯