• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৩:১৮ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে গরীব-দুস্থদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

১৮ জুলাই ২০২৪ দুপুর ০২:০৬:৫৯

রাঙামাটিতে গরীব-দুস্থদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা

রাঙামাটি প্রতিনিধি: সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

এ সময় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫টি সেলাই মেশিন, চিকিৎসার জন্য ৯৬ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান প্রদান করেন রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ ।

Ad
Ad

রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতি ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

Ad

তিনি আরও বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষণিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। এ ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করবে। দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনীর এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৫

১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৫




এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:৩৬




প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬


Follow Us