• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:২০:৩৭ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে হেলিকপ্টারে বিয়ে করতে এলেন লালমনিরহাটের আল আমিন

১৫ জুলাই ২০২৪ বিকাল ০৪:৫৩:৪২

শাহরাস্তিতে হেলিকপ্টারে বিয়ে করতে এলেন লালমনিরহাটের আল আমিন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন লালমনিরহাটের বর' আল আমিন মামুন। হঠাৎ আকাশ থেকে শব্দ করে হেলিকপ্টার নিয়ে মাদ্রাসা মাঠে নামলেন বর। মাথায় লম্বা মুকুট, শরীরে শেরওয়ানি পরে বীরবেশে হেলিকপ্টার থেকে তিন যাত্রী নিয়ে নামেন তিনি।

১৫ জুলাই সোমবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বেংকাদা গ্রামের বর মো. আল আমিন মামুন নামের এক বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় বরের সঙ্গে হেলিকপ্টারে তার তিনজন আত্মীয় ছিলেন বরযাত্রী বেশে।

উৎসুক কয়েকশ গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। জনতার ভিড় ঠেকাতে পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়। অন্য বরযাত্রীরা সড়ক পথে গাড়িতে আসেন। লালমনিরহাট পাটগ্রাম থেকে চাঁদপুরের শাহরাস্তিতে কনের ইচ্ছায় হেলিকপ্টারে করে বিয়ের অনুষ্ঠানে বর আসেন।

আরও পড়ুন

যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

জানা গেছে, কিছুদিন আগেই লালমনিরহাটের পাটগ্রামের নজরুল ইসলামের ছেলে ব্যবসায়ী মো. আল আমিন মামুনের সঙ্গে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের প্রবাসী আবুল খায়ের ও শিরিনা আক্তার শ্যামলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতির বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল ১৫ জুলাই সোমবার।

কনের বাবা আবুল খায়ের বলেন, তার চার সন্তানের মধ্যে দ্বিতীয় মেয়ে জান্নাতুল ফেরদৌস প্রীতি এইচএসসি পরীক্ষার্থী। তিনি এলাকার কয়েকশ গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করেছেন। বিয়ে শেষে হেলিকপ্টারে করে তার মেয়েকে লালমনিরহাট বেংকাদা গ্রামের বাড়িতে নিয়ে গেছেন আল আমিন মামুন।

মেয়ের চাচার শাহরাস্তি সূচিপাড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান জানান, আমার বড় ভাই আবুল খায়েরের মেয়েকে আত্মীয় স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি।

আরও পড়ুন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের ফটকে আগুন

হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসার বিষয়ে জানতে চাইলে বর আল আমিন মামুন বলেন, তার জীবনে ইচ্ছে ছিল হেলিকপ্টারে করে বিয়ে করবেন। অনেকটা শখ এবং কনেকে খুশি করতে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছি। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা।

থানার ওসি আলমগির হোসেন জানিয়েছেন, দুপুরের দিকে হেলিকপ্টার যোগে লালমনিরহাট থেকে শাহরাস্তির শোরসাক নুরানী ইসলামিয়া মাদ্রাসা মাঠে বিয়ে করতে আসেন এক ব্যবসায়ী। আমরা থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন
২০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:৪৭






যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
যে কারণে আটক অভিনেতা তমাল মাহবুব
২০ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১