• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৯:২২ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

হাওরে ডুবার ২৭ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৪ জুলাই ২০২৪ সকাল ০৯:৫৪:২৬

হাওরে ডুবার ২৭ ঘণ্টা পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর পর্যটক আবীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

১৩ জুলাই শনিবার বিকাল ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্টে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিখোঁজ পর্যটক আবীর হোসেন ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ১২ জুলাই শুক্রবার মা আঁখি আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ঘুরতে আসেন আবীর। বেলা ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তাঁরা।

এ সময় একজন স্রোতে ভেসে যেতে দেখে তাকে সহায়তা করতে গিয়ে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন আবীর। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৬টায় উদ্ধার অভিযান শুরু করে। আলো স্বল্পতার কারণে রাতে বিরতি শেষে শনিবার সকাল ৮টায় দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করেন তারা।

মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, শনিবার দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করে বিকেল ৬টায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯