• ঢাকা
  • |
  • রবিবার ৯ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৫:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে ৫ শতাধিক বন্যার্ত পরিবার পেলো ছাত্রলীগের ত্রাণ

৯ জুলাই ২০২৪ সকাল ০৮:২৪:২৪

কুড়িগ্রামে ৫ শতাধিক বন্যার্ত পরিবার পেলো ছাত্রলীগের ত্রাণ

কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র লীগের নির্বাহী সংসদের নির্দেশনায় কুড়িগ্রামে প্রায় ৫ শতাধিক বন্যা কবলিত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।

৮ জুলাই সোমবার বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রলাকাটার চর ও চর বড়ুয়া গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী হিসেবে শুকনো খাবার চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, চাল-ডাল, লবণ, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, মোমবাতি, লাইটার ইত্যাদি দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মো. শরীফ, সাধারণ সম্পাদক সোলাইমান গাদ্দাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম বিদ্যুৎসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং  সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশনায় আমরা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ যাত্রাপুরের দুটি গ্রামে ৫ শতাধিক মানুষের মাঝে উপহার দিতে পেরেছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ