• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ০৮:২৫:৪৩ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

ক্ষেতলালে শিশু বলাৎকারের পলাতক আসামি আব্দুর রউফ গ্রেফতার

৮ জুলাই ২০২৪ দুপুর ০২:৩৭:৩১

ক্ষেতলালে শিশু বলাৎকারের পলাতক আসামি আব্দুর রউফ গ্রেফতার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে ৭ বছরের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে দীর্ঘ দিন পলাতক থাকা আসামি আব্দুর রউফকে (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Ad

থানা সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে উপজেলার আয়মাপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই গ্রামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী বাড়ির নিকটবর্তী একটি মুদি দোকানের পাশে প্রতিবেশী এক সহপাঠী শিশুর সাথে খেলা করছিল।

Ad
Ad

এমন সময় একই গ্রামের জালাল খাঁর ছেলে আব্দুর রউফ শিশুটিকে বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে রাস্তার পাশেই তার মুরগির খামারে ডেকে নিয়ে গিয়ে বলৎকার করে। পরে এ বিষয়ে ঘটনার দিন ওই ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে ক্ষেতলাল থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

৭ জুলাই রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের মাধ্যমে থানা পুলিশের একটি টিম বগুড়া শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কাহালু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছিলো। আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন।

আমাদের থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার কাহালু এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। ৮ জুলাই সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫০:৩২




ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রিজভী
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩:০১


Follow Us