• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:৫৯:৪৭ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ছাদ ফুটো করে কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পলায়ন, পরে আটক

২৬ জুন ২০২৪ সকাল ১০:২০:২৪

ছাদ ফুটো করে কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পলায়ন, পরে আটক

বগুড়া ব্যুরো: মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের ডেপুটি জেলার ফারুক হোসেন।

২৫ জুন মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে ২৬ জুন সকালে কারাগারের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আবার গ্রেফতার করা হয়।

পালিয়ে যাওয়া ফাঁসির আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম মঞ্জু (৬৮), মো. আমির হামজা (৪১), মো. জাকারিয়া (৩৪) ও মো. ফরিদ শেখ (৩০)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় আজ বুধবার সকালে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার জেলখানা পরিদর্শন করেন এবং জেলা পুলিশ সুপার নিজ কার্যালয়ে ব্রিফিং করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪