• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:৪২:০৪ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

নানা আয়োজনে রংপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৩ জুন ২০২৪ রাত ০৯:১৪:৫৭

নানা আয়োজনে রংপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর ব্যুরো: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় রংপুরেও আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন রোববার রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলাদা আলাদা কর্মসূচির মধ্যে সকাল ৭টায় স্ব-স্ব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Ad

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য প্রদান করা হয়। বেলা ১১টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দুপুর ২টায় অসহায়-দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বিকেল ৪টায় জেলা ও মহানগর দলীয় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের জেলা শিল্পকলা একাডেমি ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়।

Ad
Ad

একইভাবে রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ, বদরগঞ্জ, গঙ্গাচড়া, পীরগাছা-কাউনিয়া, রংপুর সদর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

রংপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, যুগ্ম-আহ্বায়ক বাবুল হোসেন, অ্যাড. আনোয়ারুল ইসলাম রংপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও মহিলা লীগসহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।

অপরদিকে মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেমের নেতৃত্বে মহানগর এবং ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দ ও মহিলা নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কারওয়ান বাজারের কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে
কারওয়ান বাজারের কাঠপট্টির আগুন নিয়ন্ত্রণে
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৬:১৪

সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৩:১৪

নতুন সরকারের শপথ আজ
নতুন সরকারের শপথ আজ
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৮:৫৫






ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫



Follow Us