• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৮:২১ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ভূঞাপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৩ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩:৪০

ভূঞাপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূঞাপর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কাটা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে এই অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম তালুকদার বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছিদ মন্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলিফ নূর মিনিসহ ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষক লীগের নেতাকর্মীর।

সকালে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

আলোচনা সভায় বক্তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সাফল্য ও সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটা হয়, যেখানে সকল নেতাকর্মীরা অংশ নেন এবং দলীয় ঐক্যের প্রদর্শনী হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই উদযাপন স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের মধ্যে নতুন উদ্যম ও শক্তি সঞ্চার করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮




বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪