• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১৬:৪৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৩ জুন ২০২৪ সন্ধ্যা ০৬:৪৯:০৭

জয়পুরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে ২৩ জুন রোববার বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করেন নেতাকর্মীরা।

পরে জেলা আওয়ামী লীগের চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সাংগঠনিক সম্পাদক সুমন কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে দুপুর ১টায় রেলস্টেশন এলাকায় দুস্থদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭