• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৫:৩৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২৩ জুন ২০২৪ বিকাল ০৪:৩৩:০০

ফরিদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী‌। এ উপলক্ষে ২৩ জুন রোববার শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, মোনাজাত, স্বেচ্ছায় রক্তদান, প্রদর্শনী ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ‌ প্রচার সম্পাদক ‌নিয়াজ জামান সজীব।

এর আগে ‌বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন‌ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এছাড়াও ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

এছাড়া এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণিল শোভাযাত্রা, ৭৫ পাউন্ডের কেক কাটা, দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান ‌ পরিবেশনের আয়োজন করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬



Follow Us