• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:২৮:৩৭ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

১৯ জুন ২০২৪ দুপুর ০১:০৭:০৯

পোরশায় বিষপান করা উপজাতী নারীর মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিষপান করা পুশনী (৬০) নামে এক উপজাতী নারী মৃত্যুবরণ করেছেন।

১৫ জুন শনিবার রাতে এ বিষপানের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

পুশনী উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তাইতোড় মুরুলিয়া গ্রামের মৃত চন্দ্রের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে সকলের অজান্তে সে নিজ শয়ন কক্ষে বিষপান করেন। তার বিষপান করার বিষয়টি টের পেয়ে তার ছেলেরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে পুশনী মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম।

পরে পোরশা থানা পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করতে যায়। তারা ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করতে চাইলে মৃতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ও স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পোরশা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯