• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:৫৩:০৫ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

শেষ হলো ১৯ উপজেলার ভোটগ্রহণ, চলছে গণনা

৯ জুন ২০২৪ বিকাল ০৪:০১:৫৭

শেষ হলো ১৯ উপজেলার ভোটগ্রহণ, চলছে গণনা

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা।

এর আগে ৯ জুন রোববার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

Ad
Ad

জানা গেছে, বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ব্যালট পেপারে ও পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়।

Ad

নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এর আগে ৮ মে থেকে ধাপে ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন। তবে কয়েকটি উপজেলায় মেয়াদপূর্তি না হওয়ায় নির্বাচন হবে আগামী বছর।

এদিকে এখন পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কোথাও কোন বড় ধরনের সংঘর্ষের খবর পাওয়া যায় নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us