• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ রাত ১০:৫৬:০৯ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

রংপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

৮ জুন ২০২৪ বিকাল ০৪:০৩:০৬

রংপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

রংপুর ব্যুরো: রংপুরের গংগাচড়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

৮ জুন শনিবার দুপুরে গংগাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর নামক স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ মহিলা কলেজের প্রভাষক দিবা রানী সরকার (৪০), জলঢাকার পুটিমারি গ্রামের আমিনুদ্দিনের মেয়ে মোছা. রিমু (২২) ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত আনসার সদস্য মেহেরুল (৩৫)।

আহত ব্যক্তিরা হলেন- অহিদুল ইসলাম ও মমিনুল ইসলাম। অপর ১ আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,  জলঢাকা থেকে রংপুরগামী বাসের সাথে পাগলা পীর হতে কিশোরগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে ।

তারাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ খান শরিফুল ইসলাম দুইজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

একজন গুরুতর আহত হয়ে স্পটে মৃত্যুবরণ করেছেন এবং অন্য ২ জন হাসপাতালে মারা গেছে বলেও জানান এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার
গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার
২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:১৩:৫৬

দুর্গাপূজায় কারা ছুটি পাবেন, কারা পাবেন না
দুর্গাপূজায় কারা ছুটি পাবেন, কারা পাবেন না
২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৫৭