• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৭:২১:৩০ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

৫ জুন ২০২৪ দুপুর ০২:৩১:৪১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৭) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৫ জুন বুধবার সকাল ১০টার দিকে বরিয়া গ্রামের নালন্দা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

স্থানীয়রা জানান, পুকুর পাড়ের বাসিন্দা আশরাফ আলী সকালে জমিতে কাজ সেরে পুকুরে হাত-পা ধোয়ার জন্য আসে। পুকুরে একটি জামা ভাসতে দেখে হাত দিয়ে টানলে জামার সাথে মরদেহ ভেসে আসে। তিনি ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ৪ ‍জুন মঙ্গলবার রাতে যেকোনো সময় পানিতে ডুবে মারা গেছেন ওই ব্যক্তি। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ভেড়ামারায় মাদকসহ আটক ৫
ভেড়ামারায় মাদকসহ আটক ৫
১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫


চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
চরমোনাই পীরের সাথে তারেক রহমানের সাক্ষাৎ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৪

ফের দেশে ভূমিকম্প অনুভূত
ফের দেশে ভূমিকম্প অনুভূত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:০১



Follow Us