• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:৫০:০৭ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

রামপালে পিক-আপের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত

২৫ মে ২০২৪ দুপুর ১২:৪৯:৩৫

রামপালে পিক-আপের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণহীন পিক-আপ গাড়ির ধাক্কায় মোসা. শোভা খাতুন (৯) নামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন। সে পার্শ্ববর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী।

২৫ মে শনিবার সকাল ৭টার দিকে মায়ের সাথে প্রাইভেট পড়ার জন্য রামপালের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মো. আলমগীর হোসেনের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ও তার মা রামপালের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে পিক-আপ এসে তাকে ধাক্কা দেয়। ঘটনার পর ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

এ সময় ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয় শোভা । তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিক-আপটি জব্দ করে থানার নিয়ে যায়। ওসি (তদন্ত) বিধান বিশ্বাস বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ওসি বিশ্বাস বলেন, শনিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির একটি বাচ্চা মারা গেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়স্পর্শী ও বেদনাদায়ক।

আরও পড়ুন

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘাতক পিক-আপটি আটক করেন। চালককে আটক করা সম্ভব হয়নি, তবে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮