• ঢাকা
  • |
  • শনিবার ৩রা আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:২৪:২৯ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের ৩ উপজেলার কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

২০ মে ২০২৪ দুপুর ০২:০৭:৫১

টাঙ্গাইলের ৩ উপজেলার কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

টাঙ্গাইল প্রতিনিধি: আগামীকাল ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে  টাঙ্গাইল জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০ মে রোববার সকাল থেকে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সীলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়।

প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন।

পরে এসব সরঞ্জাম আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্যদিয়ে ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন। নির্বাচনের ব্যালট পেপার আগামীকাল ভোরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ইতোমধ্যে সুষ্ঠ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস ও জেলা- উপজেলা প্রশাসন।

এদিকে, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টহলে আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ‘প্রথম প্রেম’ দিবস
আজ ‘প্রথম প্রেম’ দিবস
১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৭:০১


অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬