• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:২৪:৩৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

নাটোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা

১৯ মে ২০২৪ সকাল ১১:৩২:১০

নাটোরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, নাটোর: 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের করণীয়' শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে রোববার সকালে নাটোর সার্কিট হাউজ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ.কে.এম আজিজুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ের উপর আলোকপাত করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক সোহেল রানা।

বক্তারা বলেন, জনগণকে সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার প্রযুক্তির উপর নির্ভর করছে। আগামীতে ডিভাইস ব্যবহার, ২০৩১ সালের মধ্যে শতভাগ ক্যাশলেস লেনদেন করার উদ্যোগ গ্রহণ এবং ২০৪১ সালের মধ্যে দরিদ্রতার হার শূন্যে নিয়ে আসবে সরকার। আগামীতে স্মার্ট বাংলাদেশের সকল নাগরিক হবে মানবিক মানুষ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন বক্তারা।

জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রোগ্রামার আব্দুস সালাম, উপ-পরিচালক হেনা বিউটি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক
১ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৩:৪৯


এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি
এবার জেন-জিদের বিক্ষোভে উত্তাল জার্মানি
১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪২:৩৭

সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত
সাজেকে আজ ১২ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত
১ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৪:৩৪