• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:১৪:২২ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুললেন নাবিক সাব্বিরকে

১৬ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪৬:০৬

দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুললেন নাবিক সাব্বিরকে

টাঙ্গাইল প্রতিনিধি: সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি টাঙ্গাইলের নাবিক সাব্বিরের বাড়িতে আজ ঈদের আনন্দ। মুক্ত হওয়ার পর থেকেই তাকে কাছে পাওয়ার অপেক্ষা করছিল বৃদ্ধ মা-বাবা বোন বন্ধুসহ স্বজনরা। দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুললেন নাবিক সাব্বিরকে।

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৫ দিন পর ১৬ মে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহররে আদলত পাড়ার বোনের বাসায় উঠলেন সাব্বির।

সাব্বির বলেন, ‘যখন আমাদের জলদস্যুরা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন, তখন থেকে আমরা তাদের কাছে বন্দি জীবনযাবনে করতে ছিলাম। তবে জাহাজে আমারা যে যার কাজ তা ঠিকঠাক মত করেছি, রোজা রেখেছি, নামাজও পড়েছি।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

তিনি বলেন, ছাড়া পেয়ে সেই ঈদের আনন্দটাই আল্লাহ যেন এখন দিয়েছে। আমাদের ফিরিয়ে আনতে সিও স্যারসহ যারা গুরুত্বর্পূণ ভূমিকা রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে পরিবারে সাব্বিরকে পেয়ে তাদের মধ্যে ঈদের উৎসব আমেজ বিরাজ করছে। সাব্বির ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন বন্ধু ও প্রতিবেশীরা তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়।

সাব্বিরের বোন মিতু আক্তার বলেন, এখন আমার ভাই ফিরে এসেছে, আমরা অনেক খুশি।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-১

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন এমভি আব্দুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এরপর জাহাজটি পৌঁছায় দুবাইয়ের আল হামরিয়া বন্দরে। সেখান থেকে মিনা সাকার নামের আরেকটি জাহাজ বন্দরে চুনা পাথর ভর্তি করার পর চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সব মিলিয়ে ৬৫ দিন পর মুক্ত হয়ে নাবিকরা বাংলাদেশে এসে স্বজনদের কাছে ফিরলেন।

প্রসঙ্গত, সোমালিয়ান জলদস্যুদের হাতে ভারত মহাসাগর থেকে জিম্মি হন বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ’র ২৩ নাবিক। এদের মধ্যে একজন টাঙ্গাইলের নাগরপুর উপজলোর সহবতপুর ইউনয়িনরে ডাঙা ধলাপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে সাব্বির। তিনি টাঙ্গাইল শহরের কাগমারি এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করে ভর্তি হন চট্রগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সাথে পাস করে সর্বশেষ ২০২২ সালের জুনে এমভি আব্দুল্লাহ নামক পণ্য বহনকারী একটি জাহাজে মার্চেন্ট কর্মর্কতা হিসেবে চাকরি নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৬, আহত ২০
১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৯:০৮




বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪