• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:০২:৪২ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

৯ মে ২০২৪ দুপুর ১২:৫০:৩৭

রাজাপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জেলেদের মাঝে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্যজীবীদের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।

৯ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে বকনা বাছুরগুলো বিতরণ করা হয়। ৩২ জন নিবন্ধিত মৎস্যজীবীকে জনপ্রতি একটি করে বকনা বাছুর প্রদান করা হয়।

আরও পড়ুন

আজ দেশের যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, রাজাপুর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, এমএফও মো. মাহমুদুল হাসানসহ সুফলভোগী জেলেরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কমলো স্বর্ণের দাম
কমলো স্বর্ণের দাম
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:৪৩



দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
দুপুরের আগেই বৃষ্টির শঙ্কা
১১ নভেম্বর ২০২৬ সকাল ১০:০২:০৪