• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ রাত ১০:৪৮:১৩ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব-ফাতেহা শরীফ উপলক্ষ্যে ফরিদপুরে ইসলামি সম্মেলন

১ মে ২০২৪ সকাল ১০:২৩:২১

বিশ্ব-ফাতেহা শরীফ উপলক্ষ্যে ফরিদপুরে ইসলামি সম্মেলন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলী শাহ্ সুফি খাজা বাবা ফরিদপুরীর ওফাত দিবস উপলক্ষ্যে বিশ্ব ইসলামি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার বাদ আসর থেকে সদরপুর উপজেলার বাইশ রশিতে শুরু হয় এ আসর এবং বুধবার ১ মে বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ইসলামি এ মহা-সম্মেলনের আয়োজন করে বিশ্ব ফাতেহা শরীফ।

জাকের পার্টির প্রেস সচিব কাজী রাশেদুল হাসান জানান, সারা দেশের বিভিন্ন জেলা থেকে জাকের পার্টির লক্ষাধিক ভক্ত আশেকান বিশ্ব ফাতিয়া শরিফে অংশ নিয়ে ওয়াক্তিয় নামাজের পাশাপাশি নফল ইবাদত বন্দেগির মাধ্যমে রাত যাপন করেন। বাদ ফজর আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য, ভক্ত আশেকানদের দফায় দফায় নসিহত দান ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ ৪ জন নিহত
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২৩:৫৯




সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
সোমবার শোক দিবস পালন করবে বিএনপি
১২ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩:২৬

Follow Us