• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৫১:০৫ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

৩০ এপ্রিল ২০২৪ সকাল ১০:০৫:০১

গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

মেহেরপুর প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও ’বৃক্ষরোপণ করি’ সবুজ সুন্দর আগামী গড়ি এই শ্লোগানের মধ্যে দিয়ে মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।

৩০ এপ্রিল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ওয়াজ্জেল হোসেনের উদ্যোগে উপজেলার ধানখোলা ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে আম, জাম ও মেহেগনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ শতাধিক গাছের রোপণ করা হয়।

এ সময় ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. বিপ্লব হোসেন, মো. সজিব আহাম্মেদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ওয়াজ্জেল হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশে এই বৃক্ষ রোপণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫