• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:০৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

জাতির পিতার সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা

২২ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:১৭:০১

জাতির পিতার সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন‌।

২২ এপ্রিল সোমবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে তিনি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পরে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুসহ ১৫  আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধের এডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এরপর চীনা রাষ্ট্রদূত টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলাম কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমানসহ চীন দূতাবাসের পদস্থ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯