• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২০:৩১ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

১৮ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২৯:০৭

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আহাদ (৫) এবং আফরোজা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

১৭ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন।

Ad
Ad

মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে এবং আফরোজার বাবা-মায়ের বিচ্ছেদের পর মাসহ নানা বাড়িতে বসবাস করছিল।

Ad

স্থানীয়রা জানায়, নিহত আহাদ ও আফরোজাসহ তিন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। আহাদ ও আফরোজার নানা বাড়ির পাশে পুকুরে মাছ ধরার জন্য ফাঁসি জাল ফেলে রাখে। সেখানে ওই তিন শিশু জাল থেকে মাছ ধরতে যায়। এসময় বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকায় তাদের খবর রাখতে পারেনি। কিছুক্ষণ পর এক শিশু বাড়িতে ফিরে এলেও বাকি দু'জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফিরে আসা শিশুকে জিজ্ঞাসা করলে বাকি দুজন পুকুরের পানিতে পড়ে গেছে বলে জানতে পারে। পুকুরে নেমে খোঁজ করার এক পর্যায়ে দু’জনকে পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us