• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৮:২৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

১২ এপ্রিল ২০২৪ সকাল ০৯:১৪:২২

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন খান (৬৬) নিহত  হয়েছেন।

১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাননচক বাজার এলাকায় দুইপক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে আহত হন এই আওয়ামীলীগ নেতা। পরে উদ্ধার করে গোপালগঞ্জ উপজেলার টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কম্পেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত মোজাফফর হোসেন খান কাননচক গ্রামের বাসিন্দা ও চিতলমারি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

স্থানীয় তানভীর আহম্মেদ মাটি বলেন, হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ এক নেতার বিবাহিত মেয়ের সাথে পরকিয়া রয়েছে এমন অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাননচক গ্রামের সজিব খান নামের এক যুবককে তুলে নিতে আসেন হিজলা এলাকার কাজী শাহেদসহ কয়েকজন।

এ সময় কাননচক গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে কাজী শাহেদসহ তুলে নিতে আশা লোকজনকে বেধড়ক মারপিট করে। কাজী শাহেদের নেতৃত্বে তারা হিজলা এলাকায় ফিরে যায়। পরবর্তীতে হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কাজী আবু শাহীন ও আওয়ামী লীগ নেতা লিটন কাজীর নেতৃত্বে দেড় থেকে দুইশ জন লোক কাননচক গ্রামে আসেন। তখন কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া শেখের নেতৃত্বে কাননচক এলাকার লোকজন এক হয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এতে কয়েকজন আহত হয়। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মোজাফফর খানকে টুংগীপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল ও পথ সভা হয়। খবর পেয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

নিহতের জামাতা স্বাধীন শেখ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পারিবারিকভাবে আলোচনা করে  অপরাধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে।

কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া শেখ বলেন, হিজলার লোকজন ঝামেলা করার জন্য ঢাল-শর্কি নিয়ে এসেছিল। পুলিশের সামনেই ঘটনা ঘটেছে। আমি উত্তেজনা থেমে যাওয়ার পরে আসছি। ঘটনার পর থেকেই আওয়ামী লীগ নেতা লিটন কাজী  ও হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কাজী আবু শাহীনের মুঠোফোন বন্ধ রয়েছে।

চিতলমারী থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দুই পক্ষকে শান্ত করে। পরে দুই পক্ষ যার যার স্থানে চলে যাওয়ার সময়, এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

তবে কেউ কেউ অভিযোগ করেছেন, নিহত ব্যক্তিকে চড় থাপ্পর মারা হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯