• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০৩:৪২:৪৮ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

শতবর্ষী কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

৮ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫৫:২১

শতবর্ষী কবরস্থানের উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জোরপূর্বক শত বছরের পুরনো একটি কবরস্থান দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ৮ এপ্রিল সোমবার সকালে এ ঘটনার প্রতিকার চেয়ে কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবর একটি অভিযোগ দায়ের করেন পৈত্রিক সূত্রে কবরস্থানের জায়গার মালিক আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেনের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার হিজলা রোডে ৭ শতাংশ জমির ওপর তাদের দাদা-দাদিসহ পরিবারের মৃত স্বজনদের দাফন করা হয়েছে। স্থানীয় খন্দকার পরিবারের শামিম ও মামুন খন্দকার গংদের বাড়িতে সম্প্রতি তৈরি করা একটি গরুর খামারে প্রবেশের পথ না থাকায় কবরস্থানের দেয়াল ভেঙে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেছে। এতে এলাকাবাসী ও মসজিদ কমিটি বাধা দিলে দখলকারীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভয়ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। নিজের পরিবারের সদস্যদের কবরের উপর দিয়ে গরু বাছুর ও মানুষের এমন চলাচলে ক্ষোভ প্রকাশ ও সংশ্লিষ্ট কতৃর্পক্ষের নিকট দ্রুত সমাধানের জন্য বিচার দাবি করেন।

এ বিষয় অভিযুক্ত শামিম ও মামুন খন্দকার বলেন, আমাদের বাড়িতে প্রবেশের রাস্তা না থাকায় কবরস্থানের পাশ দিয়ে হেটে চলাচল করতাম। সেই রাস্তায় মাটি ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে। কবরস্থান উপর দিয়ে রাস্তা তৈরি করা যাবে না, এমন কথা কোথাও নেই। কবরস্থানে দক্ষিণ দিকে আমাদের জমি রয়েছে, সেখানে থেকে সমপরিমাণ জমি দিয়ে দিবো।

‘কবরের উপর দিয়ে রাস্তা তৈরি করা যায়, এটা কোথায় পেয়েছেন’ জানতে চাইলে ইউটিউবে এর সমাধান আছে বলে প্রতিবেদকে দেখে নিতে বলেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন ও কাগজপত্র যাচাই-বাছাই করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২