• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১১:০৯:১৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে লুডু কিং অ্যাপে বাজি, ৮ জন আটক

১ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৪৩:৩৬

চট্টগ্রামে লুডু কিং অ্যাপে বাজি, ৮ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধি: ‘লুডু কিং’ নামের মোবাইল অ্যাপ ব্যবহার করে বাজি ধরে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।

Ad

৩১ মার্চ রোববার ভোররাতে নগরীর চালিতাতলী পুরাতন বোর্ড অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন মো. মানিক (৩২), মো. সাইফুল (৩৮), মো. এমদাদ হোসেন চৌধুরী মুন্না (৩০), মো. করিম (৪৯), মো. ইকবাল (৫৮), মো. নাছের (৩৮), মো. ওহিদুল্লাহ (৫৫) এবং মো. করিম (৩৬)।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লুডো কিং অ্যাপসের মাধ্যমে বাজি ধরে জুয়া খেলার সময় ৮ জনকে আটক করা হয়েছে।

এসময় একটি ট্যাবসহ জুয়া খেলার উপকরণ ও নগদ তিন হাজার তিনশ’ টাকা জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলেও জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





Follow Us