স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ মে মঙ্গলবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।


ম্যাচে দুর্দান্ত বোলিং করে নায়ক বনে যান নাহিদ রানা। পঞ্চম দিনের শেষ সেশনে তিনি তুলে নেন ৫ উইকেট। তার গতিময় বোলিংয়ে চাপে পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান।
তবে রান তাড়ায় নেমে ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। এতে ১০৪ রানের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।
এর আগে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টানা দুই টেস্ট জিতেছিল বাংলাদেশ। এবার দেশের মাটিতে জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল টাইগাররা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মে সিলেটে অনুষ্ঠিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available