• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:০৭:২৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:
১০০০ সিম ও ১৯টি মোবাইলসহ অনলাইন জুয়ার এজেন্ট আটক

১০০০ সিম ও ১৯টি মোবাইলসহ অনলাইন জুয়ার এজেন্ট আটক

জেলা প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অনলাইন জুয়া খেলার সরঞ্জামসহ মোরসালিন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, তিনি অনলাইন জুয়ার একজন মাস্টার এজেন্ট।২২ আগস্ট শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেরা কোমরগাড়ী গ্রামের রাশেদুল মণ্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়া খেলার সরঞ্জামসহ মোরসালিনকে আটক করা হয়।মোরসালিন জয়পুরহাট পৌরসভার রামপুরা গ্রামের আব্দুল করিমের ছেলে।অভিযানে তার কাছ থেকে ১৯টি স্মার্টফোন, এক হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।অভিযানে ডিবির উপপরিদর্শক সাখাওয়াত হোসেন, আব্দুল্লাহ আল নোমান, সহকারী উপপরিদর্শক সাজিদুর রহমান, আসাদুজ্জামান, সোহেল রানাসহ পুলিশের সদস্যরা অংশ নেন।পুলিশ জানায়, মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মোরসালিনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।