• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:৪০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত ১০০

১২ মে ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:০৮

নাইজেরিয়ায় ভয়াবহ বিমান হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন অর্ধশত।

১২ মে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত রোববার (১০ মে) জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে এই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এক মাসের ব্যবধানে উত্তর নাইজেরিয়ার জনাকীর্ণ বাজারে এটি দ্বিতীয় বড় প্রাণঘাতী হামলার ঘটনা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহতদের জুরমি ও নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এর আগে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে দেশটির সেনাবাহিনী বলেছিল, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেবল জঙ্গি আস্তানা লক্ষ্য করেই তারা অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, গত রোববার দুপুরের দিকে ওই এলাকায় একাধিক সামরিক বিমানকে চক্কর দিতে দেখা যায়। এর প্রায় দুই ঘণ্টা পর বিমানগুলো পুনরায় ফিরে এসে জনাকীর্ণ বাজারে অতর্কিত বোমা হামলা শুরু করে। এর আগে গত এপ্রিলে উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিলি এলাকার একটি সাপ্তাহিক বাজারে একই ধরনের বিমান হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছিলেন।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান ও বিমান হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনা বেড়ে চলায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। বর্তমানে দেশটির সেনাবাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র দস্যু বাহিনী এবং উত্তর-পূর্বাঞ্চলে গত ১৭ বছর ধরে চলা ইসলামি বিদ্রোহ দমনে লড়াই করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮