• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৫৯:০৪ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

২৩ মার্চ ২০২৪ সকাল ১০:৫১:০৬

তালতলীতে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বাড়ির আঙিনায় চাষ করা ৪টি গাঁজা গাছসহ মো. মধু ফকির (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

২২ মার্চ শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মধু ফকির একই এলাকার আ. রশিদ ফকিরের ছেলে।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের মধু ফকিরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। আভিযানে মধু ফকিরের বাড়ির আঙিনা থেকে বালতিতে চাষাবাদ করা অবস্থায় ৪টি গাঁজাগাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে পুলিশ।

Ad

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১




Follow Us