• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:১২:২৩ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে রোজাদার চাচা খুন

১৪ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪:১৫

নিয়ামতপুরে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাতে রোজাদার চাচা খুন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজাদের মারপিটে মো. ফিটু (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে জামিল (২৫) আহত হয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ১২ মার্চ মঙ্গলবার ইফতারির পূর্বে উপজেলার রসুলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নিহত ফিটুর ছেলে জামিল ও তার ভাতিজা শাহীন কাজের টাকার ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় ফিটু তার ছেলে ও ভাতিজার ঝগড়া থামাতে এগিয়ে আসেন।

নিহতের স্ত্রী হাজেরা জানান, জামিল ও শাহীনের মারামারির সময় তার স্বামী ঝগড়া থামাতে এগিয়ে যায়। এতে শাহীন মারমুখী হয়ে উঠে। এ সময় ছুটে আসে শাহীনের বউ ফাতেমা, ভাই নাইম বাবু ও তার স্ত্রী রিমা এবং মা ফিরোজা বেগম। ধস্তাধস্তির একপর্যায়ে বৃদ্ধ ফিটু মাটিতে পড়ে গেলে তার ভাতিজা কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এমন সময় বৃদ্ধ বাবাকে উদ্ধারে এগিয়ে যায় ছেলে জামিল। তার উপরও শুরু হয় আক্রমণ। এতে তিনিও গুরুতর আহত হন। ততক্ষণে রোজা রেখে না খাওয়া শরীরের বৃদ্ধ ফিটু মাটিতেই মৃত্যুর মুখে ঢলে পড়েন।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে জমির উদ্দীন বাদী হয়ে নিয়ামতপুর থানায় চাচাতো ভাই শাহীন (২৪), নাইম বাবু (২২), চাচা আবু সাঈদ (৫০), চাচি ফিরোজা, ভাইয়ের বউ ফাতেমা (২০) ও রিমার (১৯) নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪