• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৯:১৩ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

মাদক সেবনের অভিযোগে যুবক কারাগারে

১৪ মার্চ ২০২৪ দুপুর ১২:৩০:১১

মাদক সেবনের অভিযোগে যুবক কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় মাদক সেবনের অভিযোগে মো. ইকবাল (৩৭) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৩ মার্চ বুধবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জন খাড়া গ্রামে অভিযান চালিয়ে ইকবালকে আটক করে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।

দণ্ডপ্রাপ্ত ইকবাল মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জন খাড়া গ্রামের ভেটকু মিয়ার ছেলে।

আরও পড়ুন

দামপাড়া পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হামিমুর রশীদ জানান, বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জন খাড়া গ্রামে ইকবালের বাড়ি থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকে সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৯:৫৬