• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৪৪ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

৯ মার্চ ২০২৪ রাত ০৯:০০:২৯

ফকিরহাটে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকা থেকে ২১ বোতল ফেন্সিডিলসহ আরিফুর রহমান (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা র‌্যাব। অভিযানে আটক হওয়া মাদক কারবারির ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Ad

৮ মার্চ শুক্রবার দুপুরের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকা থেকে আটক করা হয়। রাতে তাকে ফকিরহাট থানায় সোর্পদ করে র‌্যাব।

Ad
Ad

আটক আরিফুর রহমান খুলনা জেলার পাইকগাছার চাঁদখালী গ্রামের আ.ছালামের ছেলে।

র‌্যাব জানান, শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি আরিফুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।      

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আশরাফুল আলম বলেন, র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। শনিবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোর্পদ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২


মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৫


গাইবান্ধায় আ.লীগের ২ নেতা আটক
গাইবান্ধায় আ.লীগের ২ নেতা আটক
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১০

নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার
নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:২০






Follow Us