• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৫:১৪ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

ই-বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে আইইবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:২৩

ই-বর্জ্য ব্যবস্থাপনায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে আইইবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তরের শহীদ প্রকৌশলী হল, ৪র্থ তালা,আই ই বি, হলে অনুষ্ঠিত হয়েছে ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।

Ad

দেশে দ্রুত বাড়তে থাকা ই-বর্জ্য ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরতে এ আয়োজন করে ই-বর্জ্য রিসাইক্লিং প্রতিষ্ঠান ভাঙ্গারিওয়ালা।

Ad
Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে শুরু হওয়া কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৫০ জন তরুণ পেশাজীবী ও শিক্ষার্থী অংশ নেন। মাঠপর্যায়ে ই-বর্জ্যের তথ্য সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও প্রাথমিক বিশ্লেষণের কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের।
প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।

অংশগ্রহণকারী লিজা বলেন, “সামগ্রিক প্রোগ্রামটি অনেক বেশি অংশগ্রহণমূলক এবং সুসংগঠিত ছিল। এই ট্রেনিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক বর্জ্য সম্পর্কে আমাদের মূল ধারণা পরিষ্কার হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণে অংশ নিতে চাই, কারণ এই সেক্টরে কাজ করতে হলে বিষয়টি গভীরভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ।”

কেরানীগঞ্জ থেকে আসা সাঈমুর রহমান বলেন, “এই বিষয়টি নিয়ে আগে আমার তেমন কোনো ধারণা ছিল না। কিন্তু ট্রেনিং করার পর মনে হচ্ছে, ই-বর্জ্য নিয়ে কাজ করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে আমরা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।”
দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ‘কোবো কালেক্ট’ (KoboCollect) অ্যাপের মাধ্যমে মাঠপর্যায়ে জরিপ পরিচালনা, জিও-ট্যাগিংসহ তথ্য সংগ্রহ এবং তা অনলাইন ডাটাবেজে সংরক্ষণের ব্যবহারিক কৌশল শেখেন। প্রশিক্ষণ শেষে তাঁদের দক্ষতা মূল্যায়ন করে সনদ দেওয়া হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি জেলায় তথ্যভিত্তিক ই-বর্জ্য ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা প্রতিষ্ঠান ক্রিপলার (Cripla) নির্বাহী পরিচালক সাজ্জাদ নাঈম।

তিনি বলেন, দেশে বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি। “সঠিক তথ্য ছাড়া কার্যকর পরিকল্পনা করা সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা রাখবে,” বলেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ভাঙ্গারিওয়ালার পরিচালক শেখ শাহরুখ ফরহান বলেন, প্রযুক্তির বিস্তারের সঙ্গে দেশে ই-বর্জ্যের পরিমাণ দ্রুত বাড়ছে। “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় রিসাইক্লিং খাতকে আধুনিক ও সংগঠিত করতে হবে। তরুণেরা যুক্ত হলে এই খাত যেমন শক্তিশালী হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে,” বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ), আই ই বি ও ত্বোয়া-হা টেক্সটাইলস লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল বলেন, পরিবেশ রক্ষা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। “ইঞ্জিনিয়ার, উদ্যোক্তা ও তরুণদের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব। এতে পরিবেশের সুরক্ষা যেমন নিশ্চিত হবে, তেমনি দেশের অর্থনীতিও উপকৃত হবে,” বলেন তিনি।
ই-বর্জ্যের নিয়ে বিশেষজ্ঞদের মতে, দেশে ই-বর্জ্যের পরিমাণ বাড়লেও এর বড় অংশ এখনো অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ ও প্রক্রিয়াজাত হচ্ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এ প্রেক্ষাপটে তথ্যনির্ভর উদ্যোগ ও তরুণদের সম্পৃক্ততা ভবিষ্যতে টেকসই ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার পথ সুগম করতে পারে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের প্রতিটি জেলায় এ ধরনের সচেতনতামূলক ও কারিগরি প্রশিক্ষণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। 
বর্জ্যমুক্ত সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ভাঙ্গারিওয়ালা’র এই উদ্যোগ উপস্থিত সুধীজন ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪



নাইজেরিয়ায় রোজা না রাখায় দুই নারীসহ গ্রেফতার- ৯
নাইজেরিয়ায় রোজা না রাখায় দুই নারীসহ গ্রেফতার- ৯
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯


রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:৫২


মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৫


Follow Us