• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৫:০০ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

একুশের সকালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পতাকা উত্তোলন

২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:৪৩

একুশের সকালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পতাকা উত্তোলন

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় বাজারে মহান একুশের প্রভাতে জাতীয় পতাকা ও কালো পতাকার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার ভোরে একুশের গান বাজিয়ে স্থানীয় কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

Ad
Ad

স্থানীয় বাসিন্দারা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পতাকা উত্তোলন সরকারবিরোধী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেনারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু কর্মী নিজ উদ্যোগে পতাকা উত্তোলন করেছে। পাঁচ আগস্টের পর আমরা সংগঠনের পক্ষ থেকে কোনো দিবস আনুষ্ঠানিকভাবে পালন করি না।

সোশ্যাল মিডিয়ার একটি ছবিতে দেখা গেছে, পতাকা উত্তোলনকারীদের মধ্যে শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের বাসিন্দা নিজামুল হক, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, আজিম আলী ও সহিদসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গাইবান্ধায় আ.লীগের ২ নেতা আটক
গাইবান্ধায় আ.লীগের ২ নেতা আটক
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:১০

নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার
নওগাঁয় দেড় মাসে ১২৬ হারানো মোবাইল ফোন উদ্ধার
২১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:২০







রমজানে সারাদেশে ১০০ মসজিদ পরিষ্কার করবে ‘লাইজল’
রমজানে সারাদেশে ১০০ মসজিদ পরিষ্কার করবে ‘লাইজল’
২১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৬:৩৩


Follow Us