• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ১০:০৮:০৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

৮ মার্চ ২০২৪ বিকাল ০৩:৩৭:৫৪

মানিকগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. সানোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৭ মার্চ বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের বরুন্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত মো. সানোয়ার হোসেন সদর উপজেলার বৈতরা এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে মাটি কেটে আসছিলেন। এরই জেরে ৬ মার্চ মাটি কাটা বন্ধ ও মাটি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

কৃষকরা বলছেন, বরুন্ডী এলাকায় কয়েকটি স্পটে এক্সকাভেটর ও শ্রমিক দিয়ে আবাদি জমির উপরিভাগের মাটি কেটে শতাধিক ট্রাক্টর দিয়ে নেওয়া হচ্ছে ইটভাটায়। এভাবে জমির মাটি কাটার ফলে আবাদি জমির উৎপাদন হ্রাস পাচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে মাটির জৈব গুণাগুণ। পুকুর, জলাশয়, ডোবায় পরিনতসহ নিচু হয়ে যাচ্ছে কৃষিজমি। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ।

সচেতন মহলের ভাষ্য, এভাবে জমির মাটি কাটা অব্যাহত থাকলে এক সময় কৃষিতে বিপর্যয় দেখা দেবে। কমে যাবে আবাদি জমির পরিমাণ। জমি থেকে কেটে নেওয়া মাটি দিয়ে ভরাট করা হচ্ছে কোটি কোটি টাকার জায়গা, সরবরাহ করা হচ্ছে বিভিন্ন ইটভাটায়।

পরিবেশ আইন অনুযায়ী, কৃষিজমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২-এর ৬ ধারায়) অনুযায়ী, প্রাকৃতিকভাবে সৃষ্ট টিলা ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।

অন্যদিকে ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০১) অনুযায়ী, কৃষিজমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে।

আরও পড়ুন

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

দুই আইনে শাস্তির বিধান একই রকম। এসব কাজে জড়িত ব্যক্তিদের দুই লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দায়ী ব্যক্তির ১০ লাখ টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ড হবে। এ ক্ষেত্রে এ কাজের সঙ্গে জড়িত জমি ও ইটভাটার মালিক উভয়ের জন্যই সমান শাস্তির বিধান রাখা হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী বলেন, কৃষি জমি রক্ষার্থে তিন ফসলী জমির মাটি কাটা বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাটি খেকোদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, এ অভিযান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩