• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:৩৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাটিরাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

৮ মার্চ ২০২৪ দুপুর ০১:২৫:৫০

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মাটিরাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক এরশাদ হোসেন শাহিনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

৮ মার্চ শুক্রবার সকালে এ শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।  এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি জিয়াউল হক সরকারসহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাটিডাঙ্গা পৌর ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স এডমিন ভবনের রক্ষিত পরিদর্শন মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯