• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:০৩:৪৪ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত

২৬ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:২৩:৪৮

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক-কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

২৫ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের প্রবেশদ্বার হুমায়ন রশিদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেট নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের রেজিস্ট্রার ডা. তৌহিদুল হক চৌধুরী (৪৫) ও তার ছেলে তালহা চৌধুরী (১৬)।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দু’টি ট্রাক একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশায় থাকা ডা. তৌহিদুর ও তার ছেলে তানহা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, দু’টি ট্রাক প্রতিযোগিতা করে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটির যাত্রী চিকিৎসক ও তার ছেলে মারা যায়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪