• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:৪৩:২৫ (31-Mar-2026)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে নলকূপের ডোবায় পড়ে শিশুর মৃত্যু

২২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪:৫৮

শ্রীবরদীতে নলকূপের ডোবায় পড়ে শিশুর মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে নলকূপের ডোবার পানিতে পড়ে ইয়াছমিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ নভেম্বর বুধবার দুপুর ১টায় উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের বালুঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছমিন বালুঘাট গ্রামের মোজাম্মেলের ছোট মেয়ে।

Ad
Ad

জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে সবার অগোচরে ইয়াছমিন হাটতে হাটতে নানার বাড়িতে যাচ্ছিলো। পথে এক নলকূপের ডোবাতে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad

এ ব্যাপারে নিহতের নানা কুব্বাছ মিয়া বলেন, ইয়াছমিন আমার ছোট নাতি। দুপুরে আমাদের বাড়িতে আসতে হয়তো ডোবাতে পরেছে। আমি সাড়ে বারোটায় খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি।

শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:৪৬


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০



Follow Us