• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৪৬:১৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ওষুধসহ চক্ষু চিকিৎসা সেবা পেল সহস্রাধিক রোগী

১৯ নভেম্বর ২০২৩ সকাল ১১:৫২:২৮

রাঙ্গুনিয়ায় বিনামূল্যে ওষুধসহ চক্ষু চিকিৎসা সেবা পেল সহস্রাধিক রোগী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শনিবার রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই সেবা দেয়া হয়।

চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজনে চিকিৎসা সেবা গ্রহণ করেন প্রত্যন্ত এলাকার সহস্রাধিক মানুষ। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রামের সভাপতি খালেদ মাহমুদ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নুরুল আনোয়ার, চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালের পরিচালক মোহাম্মদ হোসেন, বেতাগী ইউপি চেয়ারম্যান মো. শফিউল আলম, রাঙ্গুনিয়া সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেকান্দর চৌধুরী, সাহিত্য বিষয়ক সম্পাদক অনিমেষ বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

সভায় বক্তব্যে খালেদ মাহমুদ বলেন, ক্যাম্পে সেবা নেওয়া রোগীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালে বিনামূল্যে পরবর্তী সেবা গ্রহণ করতে পারবেন। রাঙ্গুনিয়া সমিতি চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি দুস্থ পিতার কন্যাদের বিয়ের আয়োজনও করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
বৃষ্টিতে ভাসছে গাজার শরণার্থী শিবির
৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৩




আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি
৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৬:৫৫