• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:০৩:৩৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

২১ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৪০:২১

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হারুন মিয়া (৫৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার মোগলাবাজার থানাধীন পানিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন মোগলাবাজার থানার উলাল মহল গ্রামের মৃত আত্তর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, হারুন মিয়া পানিগাঁওয়ের মশকুর আহমদ নামে একজনের ঘরে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
হরমুজে মাইনের আঘাতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ
২৫ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৩৪