বিনোদন ডেস্ক: ব্যবসা নাকি অভিনয়- কোনটি সামলাতে গিয়ে কোথায় পিছিয়ে পড়লেন চিত্রনায়ক অনন্ত জলিল?
একসময় শত শত কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক, আর এখন একের পর এক কারখানা বন্ধ, বিপুল ঋণের বোঝা এবং ব্যাংকের আইনি নোটিশ। তবে কি দেউলিয়াত্বের পথে হাঁটছেন ঢাকাই চলচ্চিত্রের এই আলোচিত এই নায়ক ও শিল্পপতি?
শত কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্য, হাজারো শ্রমিকের কর্মসংস্থান আর চলচ্চিত্রের পর্দায় জনপ্রিয়তা— সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন অনন্ত জলিল। গনমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
অভিযোগ, ঋণ পরিশোধের প্রতিশ্রুতিতে দেওয়া চেকটি পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়েছে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যাংকটি।
এদিকে তার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের সংযোগও বিচ্ছিন্ন করেছে তিতাস। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এম এ জলিল অনন্ত বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।
চলচ্চিত্রে সময় দিতে গিয়েই কি তাহলে তার ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে, এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। অনন্ত জলিলের দাবি, করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধসহ নানা সংকটের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন, এই বিপুল ঋণের বোঝা সামলে কি ঘুরে দাঁড়াতে পারবেন তিনি?
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available