• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:১৬:৩৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০২:৫৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত পলাতক হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই। সাজার বিরুদ্ধে আপিল না করায়, ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

১০ নভেম্বর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রসিকিউট বলেন, ‘শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। এ কারণেই সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। পাসপোর্ট আইন ১৯৭৩ অনুযায়ী দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই।’

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীসহ ছয়জনের কারাদণ্ড

চিফ প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩ এবং বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩ অনুযায়ী কোনো দণ্ডিত বা পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বা নবায়ন করার কোনো সুযোগ নেই। সংবিধানের ৩৬ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নাগরিকদের চলাচলের স্বাধীনতা থাকলেও, দণ্ডিত ও পলাতক আসামিদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।’

মো. আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনা তার বিচারাধীন মামলা ফেস করতে আসেননি। তাই ভবিষ্যতে তার আপিল করার আইনগত সুযোগ নেই বা থাকবে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশে আসার সদিচ্ছা থাকলে বাংলাদেশে এসে মামলা ফেস করতেন। রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতেন। তার এমন সদিচ্ছা নেই, রাজনৈতিক স্ট্যান্ডবাজি, অস্থিরতা চালানোর জন্য বর্তমানে এমন অপতৎপরতা চালাচ্ছেন।’ ‘শেখ হাসিনা যদি আসতে চায় ভারত সরকারকে লিখিতভাবে বলুক, প্রত্যর্পণ চুক্তির আওতায়ই আসতে হবে।’

আরও পড়ুন

জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। ট্রাইব্যুনাল/ স্পেশাল ল' হওয়ায় তার আপিলেরও কোনো সুযোগ নেই।’

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় ট্রেনে আগুন
নেত্রকোনায় ট্রেনে আগুন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০৭:১৫


হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
হোয়াইট হাউস লকডাউন, গ্রেফতার ২
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:২২





দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
দেউলিয়ার পথে চিত্রনায়ক অনন্ত জলিল!
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২১:৪১

আজ শহিদ নূর হোসেন দিবস
আজ শহিদ নূর হোসেন দিবস
১০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১০:৫১

সৌদির তেল পাইপলাইনে ফের হামলা
সৌদির তেল পাইপলাইনে ফের হামলা
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৫:৫৪